Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / শিক্ষা / যুক্তরাষ্ট্রে পড়াশোনায় আর্থিক সহায়তা দেয় যেসব বিশ্ববিদ্যালয় - Chief TV

যুক্তরাষ্ট্রে পড়াশোনায় আর্থিক সহায়তা দেয় যেসব বিশ্ববিদ্যালয় - Chief TV

2026-06-06  ডেস্ক রিপোর্ট  168 views
যুক্তরাষ্ট্রে পড়াশোনায় আর্থিক সহায়তা দেয় যেসব বিশ্ববিদ্যালয় - Chief TV
উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা বিশ্বের লাখো শিক্ষার্থীর আজন্ম স্বপ্ন হলেও টিউশন ফি, আবাসন ও অন্যান্য ব্যয়ের কারণে অনেকের কাছেই তা অধরা থেকে যায়। তবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শীর্ষ বিশ্ববিদ্যালয় উদার আর্থিক সহায়তা ও বৃত্তির সুযোগ দিচ্ছে, যার মধ্যে অন্যতম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)।
 
কোয়াকুয়্যারেলি সাইমন্ডস (কিউএস) ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং অনুযায়ী টানা দুই বছর বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পাওয়া এই প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের পারিবারিক আর্থিক অবস্থার ওপর ভিত্তি করে বড় অঙ্কের আর্থিক সহায়তা দিয়ে থাকে। বিশেষ করে যেসব পরিবারের বার্ষিক আয় ১ লাখ ডলারের কম, তাদের জন্য শতভাগ বৃত্তি বা অনুদানের সুযোগ নিশ্চিত করা হয়।
 
সর্বশেষ সেশনে প্রতিষ্ঠানটির প্রায় ৩৯ দশমিক ৪৭ শতাংশ স্নাতক শিক্ষার্থী এমন বৃত্তি পেয়েছেন, যার পরিমাণ তাদের সম্পূর্ণ টিউশন ফির সমান বা তার চেয়েও বেশি, যা মধ্যবিত্ত ও মেধাবী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিদেশে উচ্চশিক্ষার পথকে বহুগুণ সহজ করে তুলেছে।

Share: