Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / ময়মনসিংহ / কন্টেন্ট ক্রিয়েটর লাইভে এসে আত্মহত্যার হুমকি

কন্টেন্ট ক্রিয়েটর লাইভে এসে আত্মহত্যার হুমকি

2026-06-17  অমিত হাসান রনি, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি  148 views
কন্টেন্ট ক্রিয়েটর লাইভে এসে আত্মহত্যার হুমকি

ময়মনসিংহ ত্রিশালের কন্টেন্ট ক্রিয়েটর রোমান  (২০) গতরবিবার ১৪ ই জুন ২০২৬ ফেসবুক লাইভে এসে  আত্মহত্যার হুমকি দেয়।

এসময় তিনি দাবি করেন,, তার শ্বশুর বাড়ির লোকজন সন্ত্রাসী দিয়ে হামলা চালিয়ে জোরপূর্বক তার স্ত্রীকে তার থেকে ছিনিয়ে নেয়।

তার উপর হামলা চালানো হয় রোমান এর সঠিক বিচান পাননি। রোমান লাইভে আরো বলেন,  তাদের দাম্পত্য জীবন ৪ বছরের।

তার শ্বশুর বাড়ির লোকজন তার স্ত্রীকে তার থেকে আগেও নেয়ার চেষ্টা করেছে পারেননি।

রোমান  লাইভে এসে তার স্ত্রীকে ফেরত চান, নয়তো সে   আত্মহত্যার হুমকি দেন।
এবং শেষে সে বলেন তার মৃত্যুর জন্য ৩ জন ব্যাক্তি দায় থাকবেন, তবে কে সেই ব্যাক্তি..?
১৬ ই জুন, ২০২৬ কন্টেন্ট ক্রিয়েটর রোমান আত্মহত্যার চেষ্টা করলে তার স্বজন ও এলাকা বাসী তাকে শান্ত করার চেষ্টা করে, এবং তাকে আশ্বাস দেয় তার স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার।


Share: