Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাহেদীর সিনেমায় আদ্রিতার অভিষেক

জাহেদীর সিনেমায় আদ্রিতার অভিষেক

2026-09-30  হৃদয় খান, বিনোদন প্রতিবেদকঃ  39 views
জাহেদীর সিনেমায় আদ্রিতার অভিষেক

নতুন গল্প, নতুন চরিত্র আর নতুন মুখ নিয়ে নির্মাণের পথে এগিয়ে যাচ্ছে নির্মাতা আলী জুলফিকার জাহেদীর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জানালার ওপারে কেউ নেই’। আদ্রীয়ান প্রডাকশনস-এর ব্যানারে নির্মিত সিনেমাটির শুটিং শুরু হয়েছে গত ১৫ সেপ্টেম্বর থেকে। বর্তমানে রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন লোকেশনে চলছে দৃশ্যধারণের কাজ।

মনস্তাত্ত্বিক ও মানবিক সম্পর্কের জটিলতা ঘিরে আবর্তিত হবে সিনেমাটির গল্প। সমসাময়িক সমাজের বাস্তবতা, মানুষের একাকীত্ব, সম্পর্কের টানাপোড়েন এবং জীবনের নানা অপ্রকাশিত অনুভূতি গল্পের বিভিন্ন স্তরে উঠে আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

jahedeer-sinemay-adritar-ovishek-4.png

চলচ্চিত্রটির অন্যতম আকর্ষণ হিসেবে থাকছেন নবাগত অভিনেত্রী অদ্রিতা। জুলফিকার জাহেদীর হাত ধরে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে এই নতুন নায়িকার। নতুন মুখ হলেও চরিত্রের প্রয়োজন অনুযায়ী অদ্রিতাকে বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্মাতাসংশ্লিষ্ট সূত্র। চলচ্চিত্রের মাধ্যমে দর্শকের সামনে নিজের অভিনয় প্রতিভা তুলে ধরার সুযোগ পাচ্ছেন তিনি।

‘জানালার ওপারে কেউ নেই’ সিনেমায় অদ্রিতার পাশাপাশি অভিনয় করছেন লারা লোটাস, শিফাত আমিন শুভ, সাকিব হোসাইন, গোলাম ফরিদা ছন্দা, সাইফুর রহমান ইভানসহ আরও অনেকে। অভিজ্ঞ ও নবীন শিল্পীদের সমন্বয়ে গড়ে উঠেছে সিনেমাটির অভিনয়শিল্পীদের দল।
নির্মাতা আলী জুলফিকার জাহেদী বলেন, মানুষের ভেতরের অনুভূতি ও সম্পর্কের নানা জটিল দিককে গল্পের মাধ্যমে তুলে ধরাই এই সিনেমার অন্যতম উদ্দেশ্য। গল্পের আবহ ও চরিত্রের বাস্তবতা ধরে রাখতে ঢাকার বিভিন্ন বাস্তব লোকেশনকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

jahedeer-sinemay-adritar-ovishek-3-1.webp

সিনেমাটির চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন ইসমাইল হোসেন লিটন। নির্মাতাসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলচ্চিত্রটির একটি গুরুত্বপূর্ণ প্রধান চরিত্রে পাকিস্তানের একজন অভিনেত্রী অভিনয় করবেন। তবে তাঁর নাম ও চরিত্র সম্পর্কে আপাতত বিস্তারিত জানানো হয়নি। পরবর্তী সময়ে নির্মাতা আনুষ্ঠানিকভাবে বিষয়টি প্রকাশ করবেন।

গল্প ও চরিত্রের প্রয়োজন অনুযায়ী ঢাকার বিভিন্ন স্থানে আরও শুটিং হবে। নির্মাণকাজ শেষ হওয়ার পর সিনেমাটির মুক্তির বিষয়ে বিস্তারিত জানানো হবে।


Share: