Author: ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট প্রতিনিধিঃ
ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট প্রতিনিধিঃ
Posts by ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট প্রতিনিধিঃ:
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট দুপুরে মোংলা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিগনাল টাওয়ার এলাকার একটি মাছের ঘেরে এ ঘটনা ঘটে। ওই কিশোরী শাপলা তুলতে ঘের এলাকায় গেলে একই এলাকার বাসিন্দা সুমন তাকে মাছ দেওয়ার কথা বলে নির্জন একটি স্থানে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
সুন্দরবনের ম্যানগ্রোভ উদ্ভিদ কেওড়া উপকূল রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি স্থানীয় মানুষের খাদ্যসংস্কৃতি ও অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করছে। নদী-খাল ও লবণাক্ত চরাঞ্চলে প্রাকৃতিকভাবে জন্মানো এই উদ্ভিদের ফল এখন উপকূলের মানুষের খাদ্য ও আয়ের অন্যতম উৎস হয়ে উঠছে।
মোংলা নদীর ওপর দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের ঘোষণা দিয়েছেন নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম। পাশাপাশি মোংলা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পর্যায়ক্রমে প্রায় ৮৫ হাজার মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে মোংলা পৌর বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। রাজনৈতিক মতপার্থক্যের বাইরে মোংলা বন্দরের উন্নয়ন, যোগাযোগব্যবস্থার অগ্রগতি এবং স্থানীয় মানুষের স্বার্থে সরকারের দায়িত্বশীলদের সঙ্গে সমন্বয়ের বার্তা দিতেই এ আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। কোস্ট গার্ড জানায়, সুন্দরবনের ভেতর থেকে হরিণ শিকার করে পাচারের উদ্দেশ্যে নলিয়ান এলাকায় অবস্থান করছিল একটি চক্র।
সুন্দরবনে বন বিভাগের কঠোর নজরদারি, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও নিয়মিত অভিযানের ফলে হরিণ শিকার এবং বিষ দিয়ে মাছ ধরার মতো বন অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে। পূর্ব সুন্দরবন বিভাগে বনরক্ষীদের নিয়মিত ফুট পেট্রোলিং, স্মার্ট পেট্রোলিং, বোট পেট্রোলিং, দিন-রাত ঝটিকা অভিযান ও ড্রোনের মাধ্যমে নজরদারিতে চোরা শিকারি ও বনজ সম্পদ ধ্বংসকারী চক্রের তৎপরতা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (২০ জুলাই) দুপুর ২টায় খুলনার দাকোপ থানাধীন নলিয়ান ক্লোজার পাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড।
আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা ও ব্যবহারিক দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখ করেন যে, বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল কর্মক্ষেত্রে টিকে থাকতে হলে তরুণ প্রজন্মকে প্রথাগত শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত হতে হবে।
বাগেরহাটের শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া ৬ ফুট দৈর্ঘ্যের একটি অজগর উদ্ধার করেছে বন বিভাগ, যা পরে বগী ফরেস্ট স্টেশন সংলগ্ন সুন্দরবনের গহীনে অবমুক্ত করা হয়েছে।
বাগেরহাটের শরণখোলায় পারিবারিক বিরোধের জেরে স্বামী-স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে, যেখানে মরদেহের পাশ থেকে উদ্ধার হওয়া একটি চিরকুট এবং দুই মাস বয়সী জীবিত শিশুকে ঘিরে সৃষ্টি হয়েছে গভীর রহস্য।
সুন্দরবনে দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টি করা কুখ্যাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখসহ ২৭ জন বনদস্যু অস্ত্র ও গোলাবারুদসহ বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণের সময় তারা বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেন।
বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের তিনতলা ভবনের পলেস্তারা খসে পাঁচ বিচারপ্রার্থী আহত হয়েছেন, যা পুরোনো ও ঝুঁকিপূর্ণ অবকাঠামোর ভয়াবহ চিত্র তুলে ধরেছে।