Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / ঠাকুরগাঁও / ঠাকুরগাঁও বাস টার্মিনালে মাদকসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড - chief tv

ঠাকুরগাঁও বাস টার্মিনালে মাদকসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড - chief tv

2026-06-29  রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি  122 views
ঠাকুরগাঁও বাস টার্মিনালে মাদকসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড - chief tv

ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে মাদকসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৮ জুন) ঠাকুরগাঁও বাস টার্মিনাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মুকুল (৪৫)। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান তাকে ২ হাজার টাকা অর্থদণ্ড এবং দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


Share: