ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক নাসির খানের জন্ম পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায়। তার জন্মস্থান ঘিরে থাকা একটি গলি এখন স্থানীয়দের কাছে পরিচিত ‘নাসির খানের গলি’ নামে। প্রিয় এই অভিনেতার স্মৃতিকে সম্মান জানাতেই গলিটির এমন নামকরণ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
পুলিশের দাবি, আটক ২৭ জনের কারও কাছেই ভারতে বৈধভাবে অবস্থানের প্রমাণ হিসেবে প্রয়োজনীয় নথি ছিল না। তাদের মধ্যে পুরুষ, নারী ও অপ্রাপ্তবয়স্করাও রয়েছেন। আটক ব্যক্তিরা বাংলাদেশের ঢাকা, সুনামগঞ্জ, গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা ও ময়মনসিংহসহ বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
আবদুস সোবহান টুলুর জন্ম ১৯৪৪ সালের ১৯ ডিসেম্বর। ১৯৫০ সালে মাত্র ছয় বছর বয়সে বড় ভাই ও স্থানীয়দের সঙ্গে গাইবান্ধা পৌর গোরস্তানে গিয়ে প্রথম কবর খোঁড়ার কাজ শেখেন তিনি। এরপর নিয়মিতভাবে কবর খোঁড়া ও দাফনের কাজে যুক্ত হন। পৌরসভায় গোরখোদক হিসেবে নিয়োগ পাওয়ার আগ পর্যন্ত দীর্ঘদিন বিনা পারিশ্রমিকেই এই কাজ করে গেছেন।
জানা গেছে, বিয়ের পাঁচ বছরেও সন্তান না হওয়ায় সন্তানের আশায় মানত করতে স্বামী, বাবা, বোন, ভাগনে ও ভাগনিকে সঙ্গে নিয়ে মৈনট পীরের বাড়ির মাজারে যাচ্ছিলেন আঁখি। পথে নান্দেশ্বরী এলাকায় তাদের বহনকারী সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে জলপাই কুড়ানোর কথা বলে শিশুটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তহসিন। পরে তাকে নিজের বসতঘরে নিয়ে নির্যাতনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। এ সময় শিশুটি চিৎকার করলে তাকে শাবল দিয়ে আঘাত করা হয়। এতে তার মৃত্যু হয়েছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে দুটি গাড়িতে করে কয়েকজন সশস্ত্র ব্যক্তি ইভলিনের বাড়িতে জোর করে প্রবেশ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে একটি মাহিন্দ্রা দাঁড়িয়ে ছিল। এ সময় ময়মনসিংহের দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। একই দিক থেকে আসা ইউনাইটেড পরিবহনের বাসটি প্রথমে দাঁড়িয়ে থাকা মাহিন্দ্রাকে ধাক্কা দেয়। পরে বাসটির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়।
গ্রামীণ জীবনের ঐতিহ্যবাহী উপকরণ হিসেবে বাঁশের ব্যবহার দীর্ঘদিনের। তবে সময়ের সঙ্গে এর ব্যবহার এখন শুধু ঘরবাড়ি বা দৈনন্দিন প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ নেই। আসবাবপত্র, কাগজ, নির্মাণসামগ্রী, হস্তশিল্পসহ নানা পণ্য তৈরিতে বাঁশের ব্যবহার বাড়ছে।
মোখলেছুর রহমানের দাবি, বর্তমান ডিলারদের বরাদ্দ ও সারের মূল্য অপরিবর্তিত রেখেই কৃষকদের মধ্যে সুষমভাবে সার বিতরণ করলে সংকট দূর করা সম্ভব। এ জন্য নতুন করে ডিলার বাড়ানো, ডিলার পরিবর্তন কিংবা অতিরিক্ত প্রশাসনিক সহায়তার প্রয়োজন হবে না বলেও তিনি উল্লেখ করেন।
জানা গেছে, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর খালিদ হাসানের মৃত্যু হয়। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহপাঠী, শিক্ষক ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
অভিযোগপত্রে বলা হয়, কাবিটা ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় ৫ নম্বর ওয়ার্ডের তোতা মিয়ার বাড়ি থেকে কামাল মেম্বারের বাড়ি পর্যন্ত রাস্তা সিসি।
প্রায় এক মাস আগে চুরি ও অগ্নিকাণ্ডের ঘটনায় শাহাদাতের বসতঘর পুড়ে যায়। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। পরে চান্দ্রা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নয়ন ঢালী ও মো. ইব্রাহিম রাঢ়ীর তত্ত্বাবধানে স্থানীয় প্রায় ১০ জনের সহযোগিতায় নতুন ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।