2026-09-02মোঃ রাকিব হাসান,পঞ্চগড় প্রতিনিধিঃ
প্রশাসন সূত্রে জানা যায়, রোকসানা আক্তার নামে ফার্মেসির সংশ্লিষ্ট এক ব্যক্তি চিকিৎসক না হয়েও দীর্ঘদিন ধরে রোগীদের প্রেসক্রিপশন লিখে অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধ দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। তিনি পদার্থবিজ্ঞানে পড়াশোনা করেছেন বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
আরও দেখুন
2026-09-02এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি
পরিদর্শনকালে তিনি ব্রিটিশ আমলের ঐতিহাসিক প্রেসিডেন্ট সেলুন, রেলওয়ে কারখানার বিভিন্ন শপ, রেলওয়ে জাদুঘর এবং ব্রিটিশদের নির্মিত বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। পরে ঐতিহাসিক ক্যাথলিক গির্জা, খ্রিস্টান কবরস্থান ও সংলগ্ন চিনি মসজিদও পরিদর্শন করেন।
আরও দেখুন
2026-09-02আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী প্রতিনিধি
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। প্রধান আলোচক ছিলেন কিশোরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক ড. খাইরুল আনাম এবং সহকারী আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডা. সামসুজ্জামান সুমন।
আরও দেখুন
2026-09-02মো: জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে স্থানীয়রা একরামুল হককে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও দেখুন
2026-09-02জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৮ আগস্ট গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় রনজিত বকশি সূর্য আসামি। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে পৌরসভা এলাকার ভিএইড রোডে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে জেলা ডিবি পুলিশ।
আরও দেখুন
2026-09-02মো: জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে মেসার্স ভাই ভাই ট্রেডার্সের মালিক শহিদুল্লাহ ওরফে যাদু মিয়ার কাছে সার সংগ্রহের বৈধ কাগজপত্র ও বিক্রির লাইসেন্স পাওয়া যায়নি। এ সময় তার গুদাম থেকে ৫০০ বস্তা এমওপি, ১৯৩ বস্তা টিএসপি, ৩৭ বস্তা ডিএপি এবং ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। মোট ৭৪৮ বস্তা সার জব্দের পাশাপাশি তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও দেখুন
2026-09-02রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি
চা বাগানে পৌঁছে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাজ ও জীবনযাপন সম্পর্কে খোঁজখবর নেন। পরে তিনি নিজ হাতে চা গাছ থেকে কচি পাতা তোলেন। বাগানের মনোরম পরিবেশে ফটোসেশনেও অংশ নেন মার্কিন রাষ্ট্রদূত।
আরও দেখুন
2026-08-31মো: জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুরেও সোমবার (৩১ আগস্ট) সকালে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। সৈয়দপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরও দেখুন
2026-08-31মেহেদী হাসান মিরাজ, তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
সোমবার (৩১ আগস্ট) সকালে বাংলাবান্ধা স্থলবন্দরে পৌঁছালে সংশ্লিষ্ট কর্মকর্তারা মার্কিন রাষ্ট্রদূতকে স্বাগত জানান। পরে তিনি বন্দরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং বন্দর পরিচালনা, আমদানি-রপ্তানি কার্যক্রম ও সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
আরও দেখুন