Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আন্তর্জাতিক / কোথায় কিভাবে নিহত হয়েছেন খামিনি - Chief TV

কোথায় কিভাবে নিহত হয়েছেন খামিনি - Chief TV

2026-03-01  ডেস্ক রিপোর্ট  614 views
কোথায় কিভাবে নিহত হয়েছেন খামিনি - Chief TV

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার সকালে তার কার্যালয়ে কাজ করার সময়েই নিহত হয়েছেন।

স্যাটেলাইট থেকে পাওয়া ছবি পর্যালোচনা করে এর আগেই বিবিসি ভেরিফাই লিডারশিপ হাউজ কম্পাউন্ডের ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছিল।

এটিই তেহরানে খামেনির কার্যালয় ছিল।

ইসলামিক রেভল্যুউশনারি গার্ড কোর বা আইআরজিসির সাথে যোগসূত্র আছে এমন সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি বলছে, নিজ কার্যালয়ে খামেনির মৃত্যু প্রমাণ করে যে তিনি আত্মগোপনে গেছেন বলে যেসব খবর দেওয়া হচ্ছিল সেগুলো ছিল ‘শত্রুর মনস্তাত্ত্বিক লড়াই’


Share:

ট্যাগস: chief tv chief tv news khameni iran