Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / ঢাকা বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল সায়েন্স অ্যালামনাইয়ের প্রেসিডেন্ট নির্বাচিত এজেডএম আজিজুর রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল সায়েন্স অ্যালামনাইয়ের প্রেসিডেন্ট নির্বাচিত এজেডএম আজিজুর রহমান

2026-06-21  ডেস্ক রিপোর্ট  117 views
ঢাকা বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল সায়েন্স অ্যালামনাইয়ের প্রেসিডেন্ট নির্বাচিত এজেডএম আজিজুর রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন চাঁদপুরের হাইমচরের কৃতি সন্তান এজেডএম আজিজুর রহমান।

শনিবার (২০ জুন) রাজধানীর চট্টগ্রাম সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সাধারণ সভায় আগামী দুই বছরের জন্য তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।

এজেডএম আজিজুর রহমান বর্তমানে ইনভেস্টরস সার্ভিসেস কোং লিমিটেডের চেয়ারম্যান এবং দুর্গাপুর হাই স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি (SWS) হাইমচরের প্রধান উপদেষ্টা হিসেবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
 


Share: