Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আন্তর্জাতিক / বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের - Chief TV

বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের - Chief TV

2026-02-22  ডেস্ক রিপোর্ট  234 views
বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের - Chief TV

ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া পণ্যের ওপর শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন। তিনি নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যাল–এ দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

এর আগে যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের উচ্চ শুল্ক আরোপের একটি সিদ্ধান্ত বাতিল করে রায় দেন। আদালতের মতে, জরুরি অর্থনৈতিক আইনের আওতায় প্রেসিডেন্ট তার ক্ষমতার সীমা অতিক্রম করেছিলেন।

আদালতের রায়ের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প অন্য একটি বাণিজ্য আইনের আওতায় নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন, যা পরে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। তিনি দাবি করেন, অনেক দেশ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে অন্যায় সুবিধা নিচ্ছিল।

নতুন এই শুল্ক সর্বোচ্চ পাঁচ মাস কার্যকর রাখা যাবে। এরপর এটি চালু রাখতে হলে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে। তবে ১৫ শতাংশ শুল্ক কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো ঘোষণা আসেনি।

বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক বাণিজ্য ও পণ্যের দামে নতুন প্রভাব পড়তে পারে।


Share: