ডেস্ক রিপোর্ট
Posts by ডেস্ক রিপোর্ট:
ঠাকুরগাঁওয়ে কোনো ধরনের সংঘাত-সংঘর্ষ চান না বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক দলগুলোকে নিজ নিজ মতাদর্শ প্রচার ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি সংঘাতে না জড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
সৌদি আরবের আবহা শহরে নিজ বাসায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মো. সোহাগ নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত সোমবার (৩১ আগস্ট) তার মৃত্যু হলেও এক সপ্তাহ ধরে মরদেহটি স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রয়েছে। মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে সোহাগের পরিবার।
পারিবারিক সূত্রে জানা গেছে, নাপোলিতে সড়ক দুর্ঘটনায় শফিকুলের মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
স্থানীয়রা জানান, সকালে আয়েশা তার নানা মোন্তাজ উদ্দিনের বাড়ির মাটির ঘরে ঘুমিয়ে ছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘরের মাটির দেয়াল ধসে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
নিউজিল্যান্ডে ফেরার স্বপ্ন নিয়ে কক্সবাজার থেকে সমুদ্রযাত্রার প্রস্তুতি নেওয়া এক পরিবারের সেই স্বপ্ন থেমে গেছে বঙ্গোপসাগরের তীরে। কাঠের ক্যাটামারান ‘আইল্যান্ড গার্ল’ ভেঙে দুর্ঘটনার পর পরিবারের এক সদস্যের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বাংলাদেশে থাকা নিউজিল্যান্ডের নাগরিক জন এডওয়ার্ড পাডনি এখন কঠিন বাস্তবতার মুখোমুখি।
চীন থেকে প্রেমিকা আশিতার (২৫) সঙ্গে দেখা করতে টাঙ্গাইলের সখীপুরে আসা ডং লিয়াং গভীর রাতে সখীপুর ছেড়েছেন। ভিসার মেয়াদ কম থাকায় দুই পরিবার ও আশিতার সঙ্গে আলোচনা করে ঢাকায় অবস্থিত চীন দূতাবাসে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ির পাশে খেলাধুলার সময় লাঠির একটি অংশ মোসলিমের বাম চোখে লাগে। পরে তার বাবা-মা তাকে সিএনজিযোগে মাইজদীর দত্তেরহাট ইসলামিয়া চক্ষু হাসপাতালে নিয়ে যান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ফারিয়া মায়ের হাত ধরে ছেংগারচর বাজারের সুরুজ প্লাজার সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় একটি ইঞ্জিনচালিত ট্রলি তাকে ধাক্কা দেয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে কুচা, লাইট ও ব্যাগ নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রুবেল। এরপর রাতে আর বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে রোববার সকালে স্থানীয়রা কদমতলা এলাকার একটি ধানক্ষেতে তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে মরদেহ শনাক্ত করেন।
এদিকে রোববার বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালির কর্মসূচি রয়েছে। কর্মসূচির আগে বাজারের গুরুত্বপূর্ণ এলাকায় বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
আটক ওসমান প্রামাণিক শিলাইদহ ইউনিয়নের করাতকান্দি গ্রামের ইছহাক প্রামাণিকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে ৭ দশমিক ৬৫ মডেলের একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি নিয়ে দুলাভাই ইসমাইল শেখের বাড়িতে যান ওসমান। সেখানে টাকা-পয়সা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে পিস্তল দেখিয়ে তাঁকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ওঠে।
স্থানীয় ও পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় বাড়ির একটি কক্ষ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান এবং পরে পুলিশকে খবর দেওয়া হয়। কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে পরিবারের সদস্যরাও নিশ্চিত নন।